বর্ষার বিষন্ন চাঁদ - ফররুখ আহমদ

বর্ষার বিষন্ন চাঁদ এ রাতেও উঠেছে তেমনি 
যেমন সে উঠেছিল হাজার বছর আগেকার 
বৃষ্টি-ধোয়া আসমানে। সে রাত্রির অস্ফুটে ব্যথার 
মৃদু স্বর আছে এ আকাশে। সেই ক্ষীণ কণ্ঠধ্বনি 
আমার মনের তারে বেজে ওঠে আপনা আপনি, 
শ্রাবণ মেঘের মাঝে ডুবে যায় চাঁদ যতবার; 
যতবার ভেসে ওঠে। দূরে এক অস্পষ্ট মাজার 
শতাব্দীর স্মৃতি নিয়ে জাগায় ব্যথার আবেষ্টনী। 

হাজার বছর পরে এই চাঁদ বিষন্ন বর্ষার 
ব’য়ে নিয়ে যাবে স্মৃতি জনপদে বেদনা-মন্থর; 
অস্পষ্ট ছায়ার মত, যেখানে এ রাত্রির দুয়ারে, 
খুলে দেবে অন্ধকারে জীবনের বিস্মৃত প্রহর; 
বৃষ্টি ধোয়া আসমানে জাগাবে সে এই ক্লান্ত স্বর; 
হাজার বছর পরে একবার শুধু একবার।। 

==========

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url